ওভাবে তো আসলে কিছুই হয় না ।
১
এক কাপ চা - লিকার কড়া
নিম নিম পাতায় কুঁচকিতে ভাজ
অতপর কিছুই হয় না একটু বসে পড়া
সেদ্ধ হতে থাকা রসায়ন - ক্রমেই টুইটম্বুর হয়
পোরসেলিন সৌরভে নীল হতে থাকে চিবুক - কালো তিল আরো কালো
অথচ হলুদাভ বেডশীট নেমে আসে
মেঝে ছুঁয়ে -
ব্যাথালীন হাড়ে হাড়ে ক্রমশ ক্ষয়িষ্ণু হতে থাকে অনূভূতি
২
গলনাঙ্কে বাষ্প উড়ে - উড়ে এলে সাদা পাখি কালো দেয়াল হয়
পাতা উল্টালে বিকেল ঘনায়
ঘনালে কী তাহার কিছুই হয় - কিছুই না
এবং অপ্রশ্ন হয়ে পড়ে প্রতিটি রেখা - যেখানে বিন্দুরা মিলিত হয়
একটু অগোছালো হলে গৃহহীন হয়ে পড়ে
ভেতরের সমস্ত কপাট - আসবাব
থরে থরে লাভা গলে - জমাট আকরিক ত্বকের ক্যানভাসে
একে একে হ্রদ হয় - বিমূর্ত নগরীর বুকে সরীসৃপ এক নদী হয়
পূনশ্চ : ওভাবে তো আসলে কিছুই হয় না । চাপ বাড়ে না ; বাড়ে না তাপ। কোথাও কিছুই হয় না বলেই ঘনত্ব বাড়ে ; প্রসারিত হয়ে পড়ে ঝুল বারান্দা। আর কেউ একজন দাড়িয়ে থাকেন অন্যত্র -